1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাংবাদিক সম্মেলন

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৪০ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

গত ৫ আগস্ট ২০২৪ বিকেলে চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্রের আত্নঘাতি গুলিতে নিহত ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান, ছেলেকে জুলাই শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ করায় তিনি ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে মঙ্গলবার বিকালে চাটখিল কামিল মাদ্রাসা ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

 

 

সংবাদ সন্মেলনে ছাত্র আন্দোলনের নেতা সাইফুল ইসলাম, গোলাপ হোসেন ফরহাদ, রফিকুল ইসলাম রনি, সামির আহমেদ, তোহা ইয়াছিন তাদের বক্তব্যে বলেন ইমতিয়াজ হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেনি, ৫ আগস্ট বিকালে চাটখিল থানা থেকে লুট হওয়া অস্র বহন করতে গিয়ে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।এরপর সে ঢাকায় হাসপাতালে মারা যায়। তার বাবা প্রতারণার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করে। ইতোমধ্যে তার বাবা দুই ধপায় ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।এই বিষয়ে ছাত্র আন্দোলনের নেতারা নোয়াখালী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করায় তিনি ক্ষিপ্ত হয়ে ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ছাত্র নেতারা আরও বলেন তার ছেলে নিহত হওয়ার ৯ মাস পর আওয়ামীলীগ নেতাকর্মীসহ নিরীহ লোকজনের নামে মিথ্যা মামলা করে ৫০/৬০ লক্ষ টাকা বানিজ্য করেছে। ছাত্র নেতারা তাদের বিরুদ্ধে এইসব মিথ্যা অপপ্রচার বন্ধ না করলে তারা হাবিবুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিতে বাধ্য হবে বলে জানান। উল্লেখ্য ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন এর সাবেক ইউ পি সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই