1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সন্ত্রাসীদের হাত থেকে প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা, এর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬১ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ 

নোয়াখালী জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর রহমান সন্ত্রাসীদের হাত থেকে এক প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে নিজেই হামলার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন।

 

সোমবার দুপুরে আমানউল্লাহপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে নূর রহমান জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতার প্রবাসী শহীদ আলম দেশে ফেরার পথে ফেনীর লালপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে আটক হন। তারা শহীদ আলমকে মারধর করে এবং মুক্তিপণ দাবি করে। শহীদ আলম মুঠোফোনে তাকে উদ্ধারের অনুরোধ করলে তিনি স্থানীয় ইউপি মেম্বারসহ আরও দুইজনকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে, রাতভর আটক রাখে এবং সাদা চেকে স্বাক্ষর দিতে বাধ্য করেন। পরবর্তীতে ওই চেকের মামলা দেখিয়ে গত ২৯ জুলাই তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়ানো কি আমার অপরাধ ? সন্ত্রাসীরা আমাকে পরিকল্পিতভাবে অপমান করে মিথ্যা মামলায় জড়িয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

 

প্রবাসী শহীদ আলম সংবাদ সম্মেলনে বলেন, তিনি কাতারে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করতেন যেখানে ফেনীর কয়েকজন কর্মচারী ছিলেন। দেশে ফেরার সময় তাদের কাছে স্বাক্ষরিত কিছু চেক রেখে আসেন। ওই চেক ব্যবহার করে তারা প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন এবং দেশে পালিয়ে আসে। পরবর্তীতে মামলা করলে তারা সমঝোতার আশ্বাস দিয়ে ফেনীতে ডেকে এনে তাকে জিম্মি করে, মারধর করে এবং মুক্তিপণ দাবি করেন।

 

তিনি আরও জানান, নূর রহমানকে খবর দিলে সন্ত্রাসীরা তাকেও আটক করে সাদা চেকে স্বাক্ষর নেয়। পরবর্তীতে ওই চেকের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে উভয়কেই হয়রানি করছে একটি প্রভাবশালী চক্র। এতে নূর রহমান ছয়দিন জেল খেটেছেন।

 

শহীদ আলম ও নূর রহমান উভয়েই সরকারের কাছে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

সংবাদ সম্মেলন শেষে আমানউল্লাহপুর বাজারে এলাকাবাসী মানববন্ধন করে ন্যায়বিচারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই