
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যাকান্ডের বিচারসহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে বেগমগঞ্জের চৌরাস্তায় মঙ্গলবার (১২ আগষ্ট) বিকালে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী সাংবাদিক ইউনিটির উদ্যেগে ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে সংগঠনের আহ্বায়ক এম এস জামালের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল করিম মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। বক্তব্য রাখেন, সাংবাদিক এমজি বাবর, মোস্তফা মহসিন, এ.এস.এম রিজোয়ান, ডঃ আবু নাছের, নাসির উদ্দিন মিরাজ ভূইয়া, আবদুর রহিম, মজিদুল ইসলাম, রিপন মজুমদার, পিন্টু খান, মোতাহের হোসেন কিরন, আবু তহের প্রমুখ। বক্তাগন এ নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচার দাবীসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবী জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাফেজ আমিন উল্যা, আজিজুল হক আজিজ সহ অনেকে। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল চৌরাস্তা এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
Leave a Reply