1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

রাজধানীতে ভোরে সিএনজি অটোরিকশা দিয়ে ম্যানহোলের ঢাকনা চুরি

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেনঃ

রাজধানীতে ভোরবেলা সিএনজি অটোরিকশা ব্যবহার করে ম্যানহোল ঢাকনা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

 

 

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত এক ব্যক্তি সিএনজি থেকে নেমে ম্যানহোলের ঢাকনা তুলতে মরিয়া চেষ্টা চালান। আঠারোবার চেষ্টা শেষে তিনি লক ভেঙে ঢাকনাটি নিয়ে যান।

 

 

গুগল ম্যাপ বিশ্লেষণে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার মাহমুদ নগর আবাসিক এলাকায় আলফা ব্রডওয়ে সিস্টেম নামের একটি দোকানের সামনে। ভিডিও শেয়ারকারীরা জানান, গতকাল ভোর সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড মাহমুদিয়া মহিলা মাদ্রাসার পাশেই এ ঘটনা ঘটে।

 

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ম্যানহোল ঢাকনা চুরির ঘটনা নতুন নয়। অলি-গলি থেকে প্রধান সড়ক—সব জায়গাতেই এ চুরির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পথচারী ও যানবাহনকে পড়তে হচ্ছে মারাত্মক বিপদের মুখে।

 

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে সড়কবাতি অচল থাকায় রাতের আঁধারে এ ধরনের অপরাধ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের মতে, অধিকাংশ জায়গায় ম্যানহোলের ঢাকনা নেই, অথচ সেগুলো যদি আরও মজবুতভাবে বসানো হতো তবে এমন পরিস্থিতি তৈরি হতো না।

 

 

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ম্যানহোল ঢাকনা চুরি বন্ধে প্রশাসন ও সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই