1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের প্যানেল, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও মেজবানের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে 

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪২২ Time View

 

 

 

মোহাম্মদ বাবলু, ঢাকা প্রতিনিধিঃ

আগামী এফবিসিসিআই নির্বাচন সামনে রেখে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের উদ্যোগে এক মেজবান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে (২০২৫-২৭) মেয়াদে এফবিসিসিআইয়ের সভাপতি প্রার্থী ও প্যানেলের প্রধান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী নেতা শওকত আজিজ রাসেল উপস্থিত সকল ব্যবসায়ী ও অতিথিদের দোয়া চান।

 

 

তিনি বলেন, “১৭ বছর আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদের কথা কেউ শোনেনি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচিত হলে আপনাদের অধিকার নিশ্চিত করবো।” তিনি আরও বলেন, মুক্তিপণাভিত্তিক এবিএফসিআই গড়ে তোলা আর সহ্য করা হবে না, ব্যবসায়ীদের স্বার্থ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

 

 

সভায় উপস্থিত ছিলেন, প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী মেহেদী আলী, যিনি বলেন, ব্যবসায়ীরা প্রগতিশীল প্যানেলের পক্ষে একত্রিত হয়েছেন। নির্বাচনে বিজয়ের জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

 

 

অনুষ্ঠানে চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করায় সহ-সভাপতি প্রার্থী শাফিক শামিম উপস্থিত থাকতে পারেননি। তিনি ভিডিও বার্তায় সকলের কাছে সমর্থন চান।

 

 

বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই মিলনমেলা। বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

 

 

 

অনুষ্ঠানে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিব উল্ল্যাহ ডন, খন্দকার রুহুল আমিন, মাহাবুব ইসলাম রুনু, ইকবাল জামাল জুয়েল, মোহাম্মদ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, নিয়াজ আলী চিশতি, কেফায়েত উল্ল্যাহ টুইংকেল, আলাউদ্দিন মল্লিক, আওলাদ হোসেন রাজিব, লুৎফর রহমান তালুকদার, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। শেষে দেশ ও ব্যবসায়ী সমাজের মঙ্গল কামনা দোয়া করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই