
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল উপজেলার
পাল্লা বাজার পরিচালনা কমিটির আগামীর নির্বাচনে সভাপতি পদে ব্যবসায়ীদের কাছে দোয়া চাইলেন আল্লাহর দান ডেকোরেটরের স্বত্বাধিকারী সাবেক শ্রমিকদল নেতা মোহাম্মদ মাঈন উদ্দিন।
চাটখিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের অন্তরর্গত পাল্লা বাজারে দীর্ঘদিন থেকে কমিটি বিলুপ্ত ছিলো,ভারপ্রাপ্ত পরিচালনা কমিটি হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছে।
৫ই আগস্টের পর স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা মহোদয় থেকে অস্থায়ী কমিটি করে বাজার পরিচালনার দায়িত্ব নেয়, ২০০৪ সালে বাজারের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে প্রথম নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন এনআরবি টাওয়ারের স্বত্বাধিকারী আব্দুর রহিম, দ্বিতীয় নির্বাচনে, সভাপতির দায়িত্ব পালন করেন সোহাগ গার্মেন্টস এর স্বত্বাধিকারী মোঃ সোহাগ রানা, ভারপ্রাপ্ত সভাপতি এর দায়িত্ব পালন করেন লিমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ রানা, বর্তমান দায়িত্ব পালন করছেন আব্দুল আজিম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ হারুনুর রশিদ। বাজারে ব্যবসায়ীদের দাবি বাজার পরিচালনা কমিটির দায়িত্বে সৎ ও যোগ্য ব্যক্তি প্রয়োজন, বাজার উন্নয়নে ও বাজার ব্যবসায়ীদের সুখে-দুখে সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে এমন ব্যক্তিকে তারা আগামীতে সভাপতি হিসেবে দেখতে চায়, ব্যবসায়ীরা বলেন চাটখিল উপজেলার অনেক বাজারে উন্নয়ন হলেও বিগত সরকারের আমলে প্রাচীন এই বাজারে কোন উন্নয়ন হয় নাই, বিশেষ করে বাজারে নেই স্বাস্থ্যকর পরিবেশের পাবলিক টয়লেট, দূর দূরান্তের মানুষ এই বাজারে আসলে তাদেরকে বিপাকে পড়তে হয়।তাদেরকে চলে যেতে হয় চাটখিল পৌরসভার পাবলিক টয়লেটে, আগামীতে যারা বাজারের দায়িত্বে আসবেন, তাদের প্রথম কাজগুলো পাবলিক টয়লেটের বিষয়টি সমাধান করা।
পাল্লা বাজার পরিচালনা কমিটির সাবেক সম্মানিত সদস্য আল্লাহর দান ডেকোরেটরের স্বত্বাধিকারী সাবেক শ্রমিকদের নেতা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন আমি সভাপতি নির্বাচিত হলে বাজারের সকল উন্নয়নে আমার সক্রিয় ভূমিকা থাকবে, বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ও সবার কাছে দোয়া চেয়েছেন তিনি । মোহাম্মদ মাঈন উদ্দিন চাটখিল উপজেলা পাল্লা বাজার পরিচালনা কমিটির সাবেক সম্মানিত সদস্য এবং বাজার ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় একজন মুখ, তিনি আমাদের বলেন আগামীর সুন্দর উপজেলা গড়তে একটি আধুনিক বাজার উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং আমি আমার বাজার ব্যবসায়ীদের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply