1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাদকসহ ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী লিপি বেগম গ্রেপ্তার, উঠছে নানা অভিযোগ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক 

ভুতুড়ে মামলায় সাংবাদিক গ্রেপ্তার, নোয়াখালী থেকে বরিশাল কারাগারে জসিম উদ্দিন

  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩১ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ 

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাংবাদিক জসিম উদ্দিনকে একটি রহস্যজনক “ভুতুড়ে” মামলায় গ্রেপ্তারের পর বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে নোয়াখালী কারা কর্তৃপক্ষ তাকে বরিশালে স্থানান্তর করে।

 

 

এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সেনবাগ থানা পুলিশ সোনাইমুড়ী শহরের ভাড়াবাসা থেকে সাংবাদিক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি এবং উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

 

 

গ্রেপ্তারের কারণ জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী বলেন, “২০১৯ সালের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।” তবে ওই পরোয়ানায় সাংবাদিক জসিম উদ্দিনের পিতার নাম ‘অজ্ঞাত’ দেখানো হয়েছে এবং ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে সেনবাগ উপজেলার ছাতারফাইয়া ইউনিয়নের বিরামপুর গ্রামের এক বাড়ি—যা তার শ্বশুরবাড়ি।

 

 

গ্রেপ্তারকৃত সাংবাদিকের স্ত্রী ছালেহা বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামী কখনো বরিশাল যাননি বা সেখানে কোনো অপরাধ করেননি। তিনি নিয়মিতভাবে দুর্নীতি ও অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। কোনো প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর জন্য বরিশালে ভুতুড়ে মামলা দিয়েছে।”

 

 

বৃহস্পতিবার দুপুরে জসিম উদ্দিনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য আগামীকাল রবিবার দিন ধার্য করেন এবং ততক্ষণ পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেন।

 

 

সাংবাদিক জসিম উদ্দিনকে এভাবে দূরবর্তী জেলার একটি মামলায় গ্রেপ্তার ও বরিশালে প্রেরণ করায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এখন সবার দৃষ্টি আগামীকালের জামিন শুনানির দিকে।

 

 

এদিকে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “সেনবাগ থানা পুলিশ সোনাইমুড়ীতে এসে অভিযান পরিচালনার আগে আমাদের কোনো লিখিত অনুমতি নেয়নি, কিংবা স্থানীয় পুলিশের সহযোগিতা চায়নি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই