
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নয়ন কান্তি দাশ, এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের হালিমাদীঘির পাড়স্থ পিজি স্কুলের সামনে চাটখিল টু সোনাইমুড়ি মহাসড়কের উপর চেকপোস্ট চলাকালীন সময়ে সিএনজি গাড়ী নোয়াখালী -থ ১১-৭৪৪৩ তল্লাশী করিয়া সিএনজির পিছনে ০১ (এক) কেজি গাঁজা সহ ০১। মিজান উদ্দিন (৩৫), পিতা- মোঃ হেলাল উদ্দিন, মাতা- সালমা বেগম, সাং- মীর আলীপুর (হাজী বাড়ী), ০৫ নং ওয়ার্ড, মীর ওয়ারিশপুর ইউনিয়ন ০২। মোঃ হাছান (৩২), পিতা-মৃত আব্দুল হাই, মাতা- হোমরা বেগম, সাং- মীর আলীপুর (বাঁশতলা বাড়ী), ০৫ নং ওয়ার্ড, মীর ওয়ারিশপুর ইউনিয়ন, উভয় থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীদ্বয় গ্রেফতার করতঃ এসআই (নিরস্ত্র) নয়ন কান্তি দাশ ১২/১১/২৫ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে চাটখিল থানার মামলা নং- ০৮, তাং- ১২/১১/২৫ ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply