1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহবান কুমিল্লা বিশ্বরোডে লবণের ট্রাক থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ  নোয়াখালীর চাটখিল থেকে আরাফাত হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন  

নোয়াখালীর চাটখিলে ৪র্থ শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে 

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার বারইপাড়া মোল্লা বাড়ির সিএনজি চালক মোঃ মিন্টুর ছেলে বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ মেহেদী হাসান (৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।

 

 

গতকাল শুক্রবার সন্ধ্যার পরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতঃ ঘোষণা করেন।

 

 

মেহেদী হাসান এর মা শিল্পী আক্তার জানান, সন্ধ্যার পরে তার ছেলে ঘরে পড়তে বসে। কিছুক্ষণ পরে বাড়ির তার বয়সী সহপাঠী কয়েকজন এসে তাকে ডেকে ঘরের বাহিরে নিয়ে যায়। এরপর প্রায় ১ ঘন্টা পরে বাড়ির উঠানে মেহেদীকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তখন তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার মা শিল্পী আক্তার অভিযোগ করে বলেন তার ছেলেকে তলপেটে লাথি দিয়ে মারা হয়েছে।

 

 

এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মেহেদীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই