1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দিনাজপুরে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ Time View

 

 

 

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার (১১ জানুয়ারি ২০২৬) রাত ৯টায় দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল মোড় দোকান মালিক সমিতির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মকছেদ আলী মঙ্গোলিয়া, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: শাহিন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: কাজী আশরাফুজ্জামান বাবু, জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক মো: হাসিনুর রহমান হাসু খান, যুগ্ম সম্পাদক মো: একে এম ফারহান কাজল, হোলাল সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম হোসেন, পৌর তাঁতী দলের সভাপতি মো: হিরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী, কোতোয়ালী তাঁতী দলের সভাপতি মো: বাবু, সহ-সভাপতি শাহিন মিন্নাত খান, সাধারণ সম্পাদক মাসুদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: গোলাম মোরশেদ টুটুল, সাবেক যুবনেতা রবিন খান ও খালিদ খান।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইকবাল হাই স্কুল মোড় দোকান মালিক সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর আহমেদ, সহ-সভাপতি মো: গোলাম রফিক দৌলত, কোষাধ্যক্ষ মো: আমিনুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক মোজাহারুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আমিনুল ইসলাম।

 

 

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদান স্মরণ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই