1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

 

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার ( ৭ ফেব্রুয়ারি ) দুপুরে বিএনপি নেতা আসাদ উল্যাহ আজিমের নেতৃত্বে সোনাপুর জামে মসজিদের সামনে থেকে পথযাত্রাটি শুরু হয়। পরে মিছিলটি উত্তর সোনাপুর প্রদক্ষিণ করে সোনাপুর জিরো পয়েন্টে এসে শেষ হয়।

 

 

নির্বাচনী পথযাত্রায় নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের ৮ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় তারা—
ভোট দিব কিসে, ধানের শীষে। এই আসনে প্রার্থী যারা, মোহাম্মদ শাহজাহান সবার সেরা। ১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন। এমন নানা স্লোগান দেন।

 

 

পথযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদ উল্যাহ আজিম। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভেদাভেদ ভুলে নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ভাইকে বিজয়ী করতে হবে। তার বিজয় নিশ্চিত করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল ঘরে ঘরে গিয়ে ভোট চাইবে।

 

 

সমাবেশে আরও বক্তব্য দেন কৃষকদল নেতা সেলিম চৌধুরী, যুবদল নেতা জাহিদুর রহমান জাবেদ ও আশ্রাফুল ইসলাম রুবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই