1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৪ Time View

 

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

সোনাইমুড়ী পৌর বিএনপি নেতা সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে অন্যতম। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদের পতাকা হাতে তুলে নিয়ে আজ অবধি তিনি নেতৃত্ব দিচ্ছেন নিজের সাধ্যমতো। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ তিনি।

 

 

একজন ক্লীন ইমেজের রাজনীতিবিদ হিসেবেও কর্মীদের মাঝে খ্যাতি রয়েছে তার। এবার আলোচনায় পৌর মেয়রপদে প্রার্থী হিসেবে।

 

 

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব। স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তাঁর সম্ভাব্য প্রার্থীতা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল।

 

 

রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব। উন্নয়ন, নাগরিক সেবা ও আধুনিক পৌর ব্যবস্থাপনা নিয়ে তাঁর বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। ফলে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম ক্রমেই আলোচনায় আসছে। স্থানীয়দের মতে, নেতৃত্ব, আধুনিক চিন্তা-ভাবনা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে নতুন প্রজন্মের কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। পৌর শহরের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক সেবাকে আরও গতিশীল করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

 

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে—আসন্ন নির্বাচনে মেয়র পদে শক্ত অবস্থান তৈরি করতে পারেন সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব। ফলে নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে তাঁর নাম এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

 

 

জানা যায়, সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব ১৯৮৪ সালে ছাত্রদলের স্কুল কমিটির সদস্য হওয়ার মাধ্যমে দলের সাথে সম্পৃক্ত হন। ১৯৮৮ সালে সোনাইমুড়ী কলেজ ছাত্রদলের সহ সম্পাদক ও ১৯৯০ সালে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন এবং একই সাথে জেলা ছাত্রদলের সহ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

 

 

এ সময় তিনি ছাত্রদলকে সংগঠিত করতে নানা পরিকল্পনা হাতে নেন। ৯০ দশকে সারাদেশের ন্যায় নোয়াখালী ও সোনাইমুড়ীতে ছাত্রদলে জোয়ার সৃষ্টি হয়। ৯৫ সালে জেলা ছাত্রদলের সহ সভাপতি এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। এর মাধ্যমে তিনি দলের মূল নেতৃত্বে চলে আসেন। দলের প্রতি আস্থা এবং নিরলস সাংগঠতিক তৎপরতার কারণে সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুবকে ২০০১ সালে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়।

 

 

পরবর্তি ২০১০ সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্তপ্রাপ্ত হন। এই সময়ে পৌর বিএনপিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিন। ২০২১ সালে পৌর বিএনপির সদস্য সচিব মনোনিত করা হয়। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ব্যাপক উপস্থিতি রয়েছে তার। তিনি সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতির দপ্তর সম্পাদক ও সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

স্থানীয় কর্মীদের মতে, সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব জাতীয়তাবাদী আদর্শের একজন লড়াকু যোদ্ধা। রাজনীতির যে ভ্রাতৃত্ব এবং কল্যাণমূখী চিন্তা তার সবটুকুই রয়েছে তার মধ্যে। সুষ্ঠু ধারার রাজনৈতিক কর্মকান্ড এবং প্রগতিশীলতা লালন করেন তিনি। দলের আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নে তিনি অবিচল এক নেতা। সবাইকে সাথে নিয়ে রাজনীতির কর্মকান্ড পরিচালনায় তিনি অনন্য এক উদাহারণ। হিংসা আর বিশৃঙ্খল রাজনীতির বাইরে তিনি ঐক্য এবং নমনীয় রাজনীতির পথে এগিয়ে যাচ্ছেন।

 

 

এ বিষয়ে কথা হলে সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব জানান, ‘আগামী দিনে রাজনীতিতে আরো ভালো ভূমিকা পালন করার চেষ্টা করবো। সোনাইমুড়ী পৌরবাসীর কল্যাণে কাজ করে যাবে। পাশাপাশি গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে তাবে আরো বেগমান করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই