
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণসহ সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক’ জানিয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সাখাওয়াত হোসেন স্বপন বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান।এই মাসে নাযিল হয়েছে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। রমজান মাস ইবাদতের মাস।
একমাস সিয়াম সাধনের পর ঈদুল ফিতর শান্তির বার্তা নিয়ে মুসলমানদের মাঝে উপস্থিত হয় বলে তিনি মন্তব্য করেন। চাটখিল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন স্বপন বলেন, এবারের ঈদে আমাদেরকে শপথ নিতে হবে একটি আধুনিক সমাজ গড়ার। সন্ত্রাস, চাঁদাবাজ ও রাহাজানি মুক্ত সমাজ দেশ গড়ে তুলতে পরিচ্ছন্ন রাজনীতিবিদদের আগামীতে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য সাখাওয়াত হোসেন স্বপন সমাজের সচেতনদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply