1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন গোপালগঞ্জে সেনাবাহিনীর ১৭১ সদস্য মোতায়েন গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহবান কুমিল্লা বিশ্বরোডে লবণের ট্রাক থেকে এক লক্ষ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ  নোয়াখালীর চাটখিল থেকে আরাফাত হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন  

নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১১ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া এলাকায় এক নববধূকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে, এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ অহিদা আক্তার শিখা (২১) পরকোটের আমজাদ মুন্সিবাড়ির মোরশেদ আলমের স্ত্রী।

 

 

মঙ্গলবার (১৯ মে) বিকাল ৫টার পর শিখাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বামী। কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার শান্তা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ সময় শিখার গলায় দাগ দেখতে পাওয়া যায়, যার কারনে তার মৃত্যুকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

 

 

ঘটনার খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় যে, শিখার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর দল্টা গ্রামে। তার পিতা আব্দুল মান্নান মোল্লা। প্রায় সাত মাস আগে মোরশেদ আলমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিখাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ শিখার পরিবারের।তাদের দাবি শিখা কে নির্যাতন করে গলা টিপে হত্যা করা হয়েছে।

 

 

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা জানান, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।শিখার মৃত্যুর খবর শুনে তার বাবার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই