1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ Time View

 

 

  • মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • জেলা প্রতিনিধি রাজবাড়ী

 

রাজবাড়ীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ ফরহাদ (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফরহাদ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার রাজবাড়ী সদরের মাটিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে তিনিসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরীফ মফিজুর রহমান বলেন, মোঃ ফরহাদ ফেসবুকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনশৃঙ্খলা বিনষ্ট, বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্য শত্রুতা, ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানিমূলক পোস্ট দেন। এতে এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকার জনসাধারণ বিষয়টি রাজবাড়ী সদর থানায় জানালে পুলিশ দ্রুত মাটিপাড়া গ্রাম থেকে মোঃ ফরহাদকে গ্রেপ্তার করে। তার ফোন দিয়ে ফেসবুক চেক করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় ফরহাদ সহ দুজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তার ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বলে নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই