
আব্বাসউদ্দীন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।গতকাল ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার বিকাল থেকেই সরাইল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বি এন পি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
উক্ত পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক সরাইল উপজেলা গণমানুষের নেতা ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার, বি এন পির সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, সদর ইউ পি চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সাবেক ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল, সাবেক ভিপি ওসমান খান, বিএনপি নেতা শফিকুল ইসলাম সেলু, যুবদল নেতা কামাল খন্দকার, বিএনপি নেতা মোশাহেদ মেম্বার, কৃষক দল নেতা আলাল খন্দকার, যুবদল নেতা আব্দুল বারিক, আকবর, ছাত্রদল নেতা সাজিন, ইমরান খান, হেমায়েত হিমু, তমিজ উদ্দিন সহ অসংখ্যক নেতা কর্মি উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান। উৎসক জনতা ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে দেখা করতে ভিড় করেন।
বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছি। কারণ, এই ঐতিহ্যবাহী সরাইল আবহমানকাল থেকেই সম্প্রীতির সরাইল, এখানে সবাই একে অপরের ভাই। তিনি আরো বলেন মনে রাখবেন ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার।
Leave a Reply