1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

সিলেটের জাফলং এ যৌথ বাহিনির অভিযানে ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ Time View

 

 

ব্যুরো চিফ, সিলেটঃ

সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২:০০ টা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং ব্রীজ পয়েন্ট জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০টি বালু উত্তোলনকারী নৌকাসহ ২ বালু শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্র জানায় প্ররিবেশ সংকটাপন্ন এলাকায় নির্বিচারে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। এসময় গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাঈদুল ইসলাম ও উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায় অভিযানে মোট ১০ টি ইঞ্জিন নৌকা, ২০টা বার্কি নৌকা, বালু লোডিং-আনলোডিং কাজে ব্যবহৃত লোহার ২ টি পুলি জব্দ করা হয়েছে। অভিযানকালে ১টি নৌকার ২ জন শ্রমিককে আটক করা হয়। জাফলং চা-বাগানের নদী তীরবর্তী মাটি ও বালু শ্রমিক দিয়ে কেটে সেগুলো  জাফলংয়ের নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। স্তুপীকৃত বালু ও পাথর পরিমাপ করতে প্রশাসনের পক্ষ থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে।

অভিযানে গ্রেফতার শ্রমিকরা হলেন গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মোঃ আব্দুল মতিন (৩৫), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন (২২)। গ্রেফতারকৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই