
দৈনিক দুপুরের খবর ডেস্কঃ
ফেনীর সোনাগাজীতে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাইয়ে আফসার তার রুমে নিয়ে নিজ মেয়েকে ২ বছর ধরে ধর্ষণ করে আসছে। আফসার তার ১ম স্ত্রীকে ডিভোর্স দিয়ে ১৬ বছরের কিশোরী মেয়েকে নিয়ে থাকতেন বাসায়। ১ম স্ত্রীর অন্যত্র বিয়ে হওয়ায় আফসার ২য় বিয়ে করেন। ২য় স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায়।
সবশেষ গত ৪ ডিসেম্বর আফসার তার মেয়েকে বড়ি খাইয়ে জোর পূর্বক আবার ধর্ষন করে এবং বিষয়টি যাতে কাউকে না বলে সেজন্য মেয়েকে ভয়-ভিতি দেখায়। পরদিন ৫ ডিসেম্বর ২০২৪ ওই কিশোরী বিষয়টি কয়েকজন প্রতিবেশীকে জানিয়ে দেন। এরপর তার বাবা আফসার পালিয়ে যান।
এরপর গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সকালে স্থানীয় জনতা মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে ধর্ষনকারী বাবাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোঃ বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ফেনী জেনারেল হাসপাতালে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা করা হয়েছে।
Leave a Reply