1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ইজতেমা মাঠে ঘুমন্ত নিরস্ত্র মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬১ Time View

 

হুমায়ন আকাশ, বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে গাজীপুরের টঙ্গি ইজতেমার মাঠে ঘুমন্ত নিরস্র সাথীদের, তাহাজ্জুদ নামাজরত নিরস্ত্র মুসল্লিদের উপর হামলাকারী সাদপন্থীদের ফাঁসি, মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা, সন্ত্রাসী সাদ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে চাটখিল পৌর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাটখিল উপজেলার তাবলীগী জামাত ও সর্বস্তরের তৌহিদী জনতা।

আজ রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) বিকেল ৩ টায় চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসে তাবলীগী জামাতের সদস্যরা। তারপরে তারা আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে উপস্থিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর ২০২৪ রাতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় ৪ জন তাবলীগে অংশ গ্রহণকারী নিহত হন এবং বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

চাটখিল বিএনপি নেতা দেওয়ান শামসুল আফরিন শামীম বলেন মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপির আরেক নেতা আহসানুল হক মাসুদ বলেন, শান্ত বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। অজ্ঞাত ব্যক্তিদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বিক্ষোভ সমাবেশে, তাহাজ্জুদ নামাজরত নিরস্ত্র মুসল্লিদের ওপর সাদপন্থিদের সশস্ত্র ও পরিকল্পিত হামলা এটি। মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করে সা’দরা এই জঘন্য হামলা চালিয়েছে, এরা ইসলামের দুশমন। তিনি বলেন, সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলার ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছে। শত শত মানুষ আহত হয়েছে যার মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেকের জ্ঞান এখনো ফিরেনি। বিদেশী চক্রান্তের অংশ হিসেবে এ হামলা হয়েছে বলেও জানান তারা।

উক্ত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চাটখিল তাবলীগ জামাত ও তৌহিদী জনতার আহ্বায়ক,
মাওলানা মোহাম্মদ ইউসুফ, মুফতি আছেম, মুফতি মোহাম্মদ হাবিব, মাওলানা মুফতি খলিল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে জেলা ও উপজেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই