1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

অটোরকিশার ব্যাটারি চুরি, মাইকিং করে ক্ষোভ ঝাড়লেন ভুক্তভোগী চালক

  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

কিশোরগঞ্জের ভৈরবে সিএনজি চালিত অটোরিকশার ব্যাটারী দ্বিতীয় বার চুরি হওয়ার পর মাইক ভাড়া করে ক্ষোভ ঝেড়েছেন ভুক্তভোগী এক যুবক। চোরের উদ্দেশ্যে মাইকে গালি দিয়েছেন তিনি।

আজ সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) সকালে উপজেলায় এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাঁর মায়ের ঘর থেকে ব্যাটারি চুরি হয়।

মাইকিং করা যুবকের নাম হৃদয় (২৮)। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানকদী পুরানগাঁও গ্রামের মৃতঃ আনার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

মোঃ হৃদয় বলেন, আমি গরিব মানুষ, অন্যের ব্যাটারী চালিত অটো ভাড়ায় চালিয়ে দিন এনে দিন খাই। ব্যাটারী চুরি হওয়ায় আজ দুদিন ধরে তিন সন্তান, বউ ও মাকে নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন ৫০০ টাকা দিতে হয় মহাজনকে। এ অবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবীসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতে-পায়ে ধরেছি, যাতে আমার ব্যাটারীটি ফিরিয়ে দেয়। কিন্তু কেউ আমার ব্যাটারি ফিরিয়ে দেয়নি। পরে মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালাগাল করেছি। এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।

হৃদয়ের মা অরুণা বেগম বলেন, বাপ মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব-অনটন লেগেই আছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারী চুরি হয়, অনেক কষ্টে ধার-দেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। এরই মধ্যে গত শনিবার আবার ব্যাটারি চুরি হলে আমার ছেলে অনেকটা পাগলই হয়ে যায়। দুদিন ধরে ব্যাটারির জন্য গাড়ি চালানো বন্ধ। এ অবস্থায় অভাবের সংসার এখন কীভাবে চলবে, কীভাবে মহাজনের টাকা দেবে, এ চিন্তায় ছেলে আমার অনেকটা পাগলপ্রায় হয়ে গেছে।

মানিকদি চৌমুরি বাজারের মাইকের দোকানদার মোঃ আবেদ উল্লাহ বলেন, প্রথমে আমি মাইক দিতে চাইনি পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই