1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির  নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা  সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে দিতে চাই–ডাঃ শফিকুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর২০২৪) বিকেল ৫টায় রংপুরের মিঠাপুকুর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আমরা এমন একটা দেশ চাই যাকে আর কেউ ভাগ করতে পারবে না। সংখ্যালঘু-সংখ্যাগুরু এই সমস্ত নোংরামি করে জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করতে পারবে না।
মিঠাপুকুর উপজেলা জামায়াত আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমির আধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর জামায়াত আমির এটিএম আজম খান, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমির জয়নাল আবেদীনসহ রংপুর জেলা ও মহানগর শিবিরের নেতারা।

এর আগে তিনি পীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত পথসভা এবং গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে দিতে চাই। তরুণরা আগামীর বাংলাদেশের চালক হবে ইনশাআল্লাহ। মুরুব্বিরা মন খারাপ করবেন না। আমাদের সন্তানরা যদি সুন্দরভাবে দেশ চালায় তাহলে সব থেকে বেশি খুশি হব আমরা মুরুব্বিরা। আপনারাও খুশি হবেন।
তিনি বলেন, আমরা এমন একটা দেশ চাচ্ছি যে দেশের মানুষ তাদের অধিকার চাওয়ার প্রয়োজন হবে না। রাষ্ট্র তার অধিকার দিতে বাধ্য হবে। সেই মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ, দখলদারমুক্ত বাংলাদেশ যদি আপনারা চান তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আপনাদের ভালোবাসা দিতে হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি একটু ভালোবাসা আমাদের দিবেন ? একটু সহযোগিতা করবেন। একটু সাহায্য করবেন। একটু পাশে থাকবেন। একটু বুকে জড়িয়ে ধরবেন। সেই আগামীর বাংলাদেশ করার সংগ্রাম ও লড়াইয়ে সাথী হিসেবে আপনাদের পাশে চাই। সেই আগামীর বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

ডাঃ শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ খুন করেছে। গুম করেছে। আয়নাঘর তৈরি করেছে। শুধু জামায়াতে ইসলামী নয় সকল বিরোধীদলের ওপর তারা নির্যাতন করেছে। তারা জুলুম করেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশাল একটা বিধ্বস্ত জেলে একা রেখে তাকে নিয়ে আবার উপহাস করেছে। অনেক কিছুই করেছে আওয়ামী লীগ।

সনাতন ধর্মাবলম্বীদের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ বলেছিল জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের কচুকাটা করবে। কি নির্জলা মিথ্যা প্রচারণা তাদের। কেন আমরা তাদের কচুকাটা করবো ? তারা হযরত আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহিসসালামের বংশধর নয় ? তাদেরকে কচুকাটা করার জামায়াত কে ? বরঞ্চ এই জিজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগ ৫৩টি বছর সংখ্যালঘুদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক। সংখ্যালঘুদের জন্য সবার আগে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে।
জামায়াত আমির বলেন, আমরা আমাদের মজলুম নেতাকর্মী এবং দেশবাসীকে আহ্বান করে বলেছিলাম, দুঃখ-কষ্ট বুকে চাপা রেখে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। দেশকে রক্ষা করুন। ইনশাআল্লাহ, দেশবাসী দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। ইনশাল্লাহ, এই দেশ সামনে এগিয়ে যাবে আর কেউ রশি দিয়ে পেছনে আটকে রাখতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই