1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

১৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৯২ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মিন্টু হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষনগর এলাকার শুকুর আলি মন্ডলের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীগঞ্জ টু কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল ও পেসারকুকারের বক্স তল্লাশি করে ১৭০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৩,৩৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। মাদক অভিযানে সহায়তা করেন কালীগঞ্জ থানার এসআই শামীম আক্তার, এ এস আই সোহাগসহ পুলিশ সদস্যরা। মাদক কারবারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই