1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

আল্লাহর আইন ছাড়া দেশে কোন শান্তি আসতে পারেনা-মাওঃ আব্দুল মজিদ বিল্লাল 

  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৪ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

বিগত ৫৩ বছর বাংলার মানুষ বাপের শাসন, মেয়ের শাসন, স্বামীর শাসন সব দেখেছে, দেখা গেছে আল্লাহর আইন ছাড়া দেশে কোন শান্তি আসতে পারেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ আব্দুল মজিদ বিল্লাল।

এ সময় তিনি আরো বলেন, নতুন করে বাংলার মানুষ সিদ্ধান্ত নিচ্ছে আগামীতে তারা কুরআনকে সংসদে পাঠাবে। মদিনার সনদ ও খুলাফায়ে রাশেদীনের যুগের মত কুরআনের আইন দিয়ে দেশ চলবে। আপনারা সৎ যোগ্য লোককে সংসদে পাঠাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সার্বিক সহযোগিতা করুন। অচিরেই দেশে ইসলামী হুকুমত চালু হবে। ইনশাআল্লাহ্

শুক্রবার (২৪ জানুয়ারী) উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত ডোমনমারা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার আয়োজনে গণ সংযোগ ও সদস্য সংগ্রহ কার্যক্রম শেষে ডোমনমারা দরগাহ্ বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

উক্ত গণসংযোগ ও সদস্য সংগ্রহ কার্যক্রমে জামায়াতে ইসলামী বাংলাদেশ খিদিরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, মাওঃ ওবায়দুল হক মোদাচ্ছেরসহ ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিটের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই