1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির  নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা  সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ Time View

 

ডি নিউজ ডেস্কঃ

১৫ ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে গোপালগঞ্জ পৌর মুক্তমঞ্চে আয়োজন করা হয় এই
গণ সমাবেশ।

 

দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই গণ সমাবেশের আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মুফতি সৈয়দ ফজলুল করিম (শায়েখ চরমোনাই) সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফজলুল করিম বলেন আমি চাইনা আওয়ামী লীগ করার কারণে কেউ গ্রেপ্তার হোক। আমি চাই যদি কেউ অপরাধ করে থাকে তবে তার শাস্তি হোক। বিশেষ একটি দল নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে উল্লেখ করে তিনি বলেন সংস্কার শেষে সঠিক সময়েই এই দেশে নির্বাচন হবে। আর কোন ফ্যাসিবাদকে এদেশে জায়গা দেয়া হবে না উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।

 

এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে পড়বে এবং ইসলামিক সরকার গঠন হবে বলে উল্লেখ করেন বক্তারা।

 

গণ সমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা তসলিম হুসাইন সিকদার। সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা।

 

উক্ত গণ সমাবেশে গোপালগঞ্জ ছাড়াও দূর দূরান্ত থেকে আসা প্রায় হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই