1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে–আমীর খসরু

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫১ Time View

 

 

ডি নিউজ ডেস্কঃ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করতে চায়।

 

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ- ফ্রান্সের সাথে সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে জানতে চায় ফ্রান্সের রাষ্ট্রদূত।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে একটাই সংস্কার প্রয়োজন, তা হলো নির্বাচন। অন্য সংস্কারগুলো রাজনৈতিক দলের মতামত অনুযায়ী হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই