1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৬ জন

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩১৩ Time View

 

 

ডি নিউজ ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব।

 

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের বাসিন্দা মো. কামাল হোসেন (৩৫), মো. নূরুল হাকিম (৩৭), মো. জাহিদ হোসেন (২৯), মো. আব্দুর রহিম (১৮) এবং পটুয়াখালী কলাপাড়া এলাকার বাসিন্দা মো. করিম (৫০) সহ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য মো. একরামুল্লাহ (২২)।

 

রবিবার (২রা মার্চ ২০২৫) দুপুরে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার সহ ৬ জনকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক। তিনি জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং র‍্যাব কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে অভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

তিনি আরো বলেন, কোস্ট গার্ড অভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত বোট এবং মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই