1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ফুলপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩১৪ Time View

 

ফয়জুর রহমান, ফুলপুর, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলপুরে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ১৪ ই মার্চ (শুক্রবার) আমুয়াকান্দা সবুজ বাংলা রাইস মিল মাঠে পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল ৭, ৮, ৯ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ৯ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ্ আল ইল্লাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল হাদি আকন্দ সানোয়ার সহ উপজেলা, পৌর, ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ ৭, ৮, ৯ নং ওয়ার্ডের জনতার একাংশ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে সকলের নিকট দোয়া চান যাতে দ্রুত সময়ে বিএনপির চেয়্যারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন দেশের বর্তমান যে অবস্থা চলমান এমত অবস্থায় দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোন বিকল্প নেই। তাই তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে দেশের দায়িত্ব বুঝিয়ে দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই