1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

হাটহাজারীতে রোজাদারদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল

  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩১২ Time View

 

মোহাম্মদ সোলাইমান, হাটহাজারীঃ

হাটহাজারীতে সম্মানিত রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ)। রবিবার (১৬ মার্চ) হাটহাজারী উপজেলার মির্জাপুরে কর্ণেল দিদারের নিজ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।

 

ছাত্রনেতা মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম জিয়াউল হক চৌধুরী।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিদ্যুত ও জ্বালানী বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, প্রফেসর ড. মাইমুল আহসান খাঁন, হাটহাজারী ইঞ্জিনিয়ার্স ফোরামের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল্লাহ সবুজ, হাটহাজারী উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ওজাইর আহম্মদ হামিদী, গণ অধিকার পরিষদের আহবায়ক মো. শোয়াইব, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন, হাটহাজারী উপজেলার নেতা জয়নুল আবেদীন, মোঃ রিদুয়ান, মোঃ আজিম, মোঃ মাসুদ, ফাহিম প্রমূখ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. মঞ্জুর এলাহী এবং শেষে মোনাজাত পরিচালনা করেন আল সাহাবা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজ উদ্দিন ইমামী।

 

এই সময় বক্তারা বলেন, আমরা একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বুকে প্রোথিত ফ্যাসিবাদের জড় উপড়ে ফেলতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতা, মানবাধিকার, এবং ন্যায়বিচারের ওপর বারবার আঘাত এনেছে। কিন্তু এই দেশের জনগণ কখনো মাথা নত করেনি। বরং বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে, বাংলাদেশ কখনো অন্যায়ের কাছে পরাজিত হয় না আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে—বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ পুর্নবাসনের সুযোগ না পায়। আমাদের সমাজ, রাষ্ট্র, এবং রাজনীতির প্রতিটি স্তরে এই অঙ্গীকার দৃঢ় করতে হবে।

 

 

এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক কাজ। ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই দেশ হবে সমঅধিকার, মানবিক মর্যাদা, এবং সামাজিক ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত একটি কল্যাণরাষ্ট্র।

 

আমরা চাই, এই বাংলাদেশের প্রতিটি নাগরিক শান্তি, স্বাধীনতা, এবং মর্যাদার জীবন লাভ করুক। যেন নতুন প্রজন্ম একটি মুক্ত, নিরাপদ, এবং উন্নত বাংলাদেশ পায়। এই পথে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের ঐক্য অটুট থাকতে হবে। আমরা বিশ্বাস করি, যে শক্তি ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছে, সেই শক্তি এই দেশকে উন্নতির শিখরে পৌঁছাতেও সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই