1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কিশোরগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে মাদ্রাসা শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩১৯ Time View

 

 

 নিজাম উদ্দীন, কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জে মাওলানা লুৎফুর রহমান (৬৫) নামের এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের খতিবের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

 

১৯ মার্চ ২০২৫ বুধবার বিকালে জেলা শহরের শোলাকিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লুৎফুর রহমান কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস ও শহরের বটতলা কাছারি জামে মসজিদের খতিব ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করার জন্য বাথরুমে গেলে সেখানে লুৎফুর রহমানের গলাকাটা লাশ দেখতে পান তাঁর স্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, ‘আমরা নিহত ব্যক্তির পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, দুপুরে মাওলানা লুৎফুর রহমান গোসলের জন্য বাথরুমে যান। দীর্ঘ সময় হয়ে গেলেও তিনি বাথরুম থেকে বের না হওয়ায় তাঁর স্ত্রীর সন্দেহ হয়। পরে তিনি বাথরুমে গিয়ে দেখেন, ভেতর থেকে লাগানো। এ সময় অন্যদের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাওলানা বাথরুমের ফ্লোরে পড়ে আছেন। ওনার পাশেই ছিল একটি রক্তমাখা ছুরি। পরিবার জানিয়েছে, উনি নাকি বেশ কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন।’

 

 

পুলিশ রক্তমাখা ছুরি ও লাশ উদ্ধার করেছে। পরে লাশ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ বিষয়টিকে আত্মহত্যা হিসেবে দেখছে। তবে ময়নাতদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন মনতোষ বিশ্বাস।

 

 

আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রধান মাওলানা শাব্বির আহমেদ বলেন, কিছুদিন ধরে মাওলানা লুৎফুর রহমান ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন। হয়তো এ কারণেই বাথরুমে এ ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই