1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ফরিদপুর জেলা যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩১৭ Time View

 

ডি নিউজ ডেস্কঃ

ফরিদপুর জেলা যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বুধবার বিকালে শহরের অম্বিকা ময়দানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদাররেছ আলী ঈসা, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক ফজলুল হক টুলু,যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দীলাসহ বিএনপি ‌ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন ” দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

তারেক রহমান দেশের বাইরে থেকেও জনগণকে সুসংগঠিত করার জন্য দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বক্তারা গত ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগের ‌ বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন ‌।তারা বলেন হাসিনার পতনের পরও তাদের দোসররা দেশে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছে।

 

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা সরকারের অত্যাচারে অতিষ্ট হয়ে পালিয়ে বেরাতে বাধ্য হয়েছে । তারা তাদের নিজ বাসায় থাকতে পারেনি।আর তাই এ অবস্থা থেকে ‌ পরিত্রান পেতে হলে নির্বাচনের‌ বিকল্প নেই। আগামীতে একটি সুষ্ঠু ভোট হলে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন কায়েম হবে, নিরপরাধ ব্যক্তি গুম হবে না।অর্থনীতি ব্যাংকিং সেক্টরসহ সকল সেক্টরকে উন্নত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নেই। দ্রুত সংস্কার কার্য সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে বলে ‌ নেতৃবৃন্দ সরকারের নিকট দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই