1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চুয়াডাঙ্গায় দাফনের দেড়মাস পর ফিরে এলো তোফান নামের এক কিশোর

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৪৮ Time View

 

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মৃত ভেবে দাফনের (এক মাস ১৫ দিন পরে) সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে তোফাজ্জেল হোসেন তোফান (১৫) নামে এক কিশোর। মা-বাবার ওপর অভিমান করে বাড়ি ছেড়েছিল তোফান। শুক্রবার (২৮ মার্চ) সে ফিরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

তোফান জেলার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের দিনমজুর আবু সাঈদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত জানুয়ারিতে সে নিখোঁজ হলে নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ করা হয়। কোথাও সন্ধান না পেয়ে বাবা আবু সাঈদ আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

এক মাস পর গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত এক কিশোরের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তোফানের পরিবার মরদেহটি তাদের ছেলের হিসেবে শনাক্ত করেন। পরে মরদেহ গ্রামে এনে দাফন করা হয়।

 

দাফনের দেড় মাস পর শুক্রবার (২৮ মার্চ) ঈদ উপলক্ষে তোফান সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসে। এতে পরিবারসহ স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি নানা প্রশ্নও দেখা দিয়েছে। দাফন করা মরদেহটি কার এ প্রশ্ন উঠেছে।

 

তোফানের বাবা আবু সাঈদ বলেন, আমরা মনে করেছিলাম, ছেলের মরদেহ অন্তত পেয়েছি। কিন্তু সে যে বেঁচে আছে, সেটা জানতাম না। ও ফিরে আসায় আমরা আনন্দে আত্মহারা।

 

তোফনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের মুখে আবার মা ডাক শুনছি। কখনো ভাবিনি আমার সোনামানিক ফিরে আসবে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।

 

তোফাজ্জেল হোসেন তোফানের ভাষ্য, বাবা-মায়ের ওপর অভিমান করে এক বন্ধুর সঙ্গে ঢাকায় চলে যাই। শ্যামলীতে এক লোহার দোকানে কাজ করতাম। ঈদের ছুটিতে বাড়ি আসি। কিন্তু এসে শুনি, আমি নাকি মারা গেছি।

 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে এটি গাইবান্ধা থানা পুলিশের বিষয়। আমরা তাদের অবহিত করব এবং দেশের বিভিন্ন থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই