1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বগুড়ায় জামায়াতের তারুণ্যের সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৯১ Time View

 

ডি নিউজ ডেস্কঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজারে শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতি এবং বক্তব্যে প্রাণ ফিরে পায় পুরো এলাকা।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান। আটমূল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির অধ্যাপক আব্দুল হালিম এবং উপজেলা জামায়াতের বর্তমান আমীর মাওলানা আছার উদ্দীন।

 

 

আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা সোহেল রানা, আব্দুল ওহাব, নাজিম উদ্দীন, মাসুম বিল্লাহ, হাফেজ আব্দুল মান্নান, মানসুরুর রহমান ও জাহিদ হাসান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা শরিফুল ইসলাম, আলাল উদ্দীন, ডা. নওশের সরকার, মাওলানা আহসান, ফারুক হোসাইন, শাহাদাত হোসেনসহ আটমূল ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী।

 

সমাবেশ শেষে ভাইয়ের পুকুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সমাবেশ ও দলীয় কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই