1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

 নড়াইলের লোহাগড়ায় বিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার 

  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ Time View

 

মোঃ রাসেল শেখ, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় (১৪) বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরনবী শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

 

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের নূর মিয়া শেখের ছেলে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (২৭ এপ্রিল) সকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল, বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে নুরনবী তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে লোহাগড়া পৌরসভায় একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপরে আবার তাকে ওই বিদ্যালয়ে ফেরত দিয়ে যায়। এ ঘটনা সে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ধর্ষক নুরনবীকে লাহুড়িয়া থেকে গ্রেফতার করে।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, রোববার ধর্ষণের ঘটনা ঘটলে ওইদিন দিবাগত রাতে নুরনবীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই