
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
৬টি শুটার গান, ১টি একনলা বন্ধুক, দেশী রাইফেলসহ চাটখিলের মনির হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে সীতাকুন্ডে গ্রেফতার করেছে পুলিশ । মনির হোসেন নোয়াখালী জেলার চাটখিলের ২নং রামনারায়ন পুর ইউনিয়নের সোবাহানপুর গ্রামের কৃষ্ণার বাড়ীর জয়নাল আবেদীনের ছেলে।
সে শুক্রবার মাইক্রোবাসে করে অস্ত্রের চালান নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালী আসার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বাশবাড়িয়া এলাকায় পুলিশের তল্লাশির সময় অস্ত্রসহ আটক হয়। এসময় পুলিশ বরিশালের বন্দর থানার ইছামতি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মানির (৪৫) কেও আটক করে।
শনিবার বিকালে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সংবাদিক সম্মেলন করে এ বিষয়টি নিশ্চিত করেন। অস্ত্র গুলি মহেষখালীতে তৈরি করা হয়। এগুলো বিক্রি এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার জন্য মাইক্রোবাসে করে আনা হচ্ছিল।
মনির হোসেন এর বিরুদ্ধে লক্ষ্মীপুরের বশিকপুরের শীর্ঘ সন্ত্রাসী এবং রামনারায়নপুরের সন্ত্রাসী গুপের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অস্ত্র চালান আটক ও মনির আটকের সংবাদে এলাকার লোকজনের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মনিরের বাড়ী চাটখিলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকার রামনারায়নপুর ও খিলপাড়া ইউনিয়নে। পাশ্ববার্তী এলাকা সমূহে সন্ত্রাসীদের আকড়ায় পরিনত হয়েছে। এলাকার ৮/১০ জন সন্ত্রাসী রয়েছে। এ সব সন্ত্রাসীর ১৫/২০ জনের করে গ্রুপ রয়েছে। রয়েছে ১৫/১৬টি কিশোর গ্যাং এদের নিকট রয়েছে বিশাল অস্ত্রের ভান্ডার ও দেশীয় অস্ত্র সশ্র। এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য এ সব অস্ত্র মজুদ করে রেখেছে। এদের একজন অভিভাবক রয়েছে এ এলাকায়। তিনি লক্ষীপুর এবং চাটখিলের সন্ত্রাসীদের সমন্বয় এবং মাঝে মধ্যে একত্রিত হয়ে গাইড লাইন দিয়ে থাকেন। এলাকায় প্রতিনিয়ত হামলা, ভাংচুর, অপহরণ ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড সংগঠিত হচ্ছে।
নাহারখিল গ্রামের যুবদলের নেতা জাবের হোসেনের সংবাদ এখনো পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। দীর্ঘ ২ মাস অতিবাহিত হওয়ার পরেও এ বিষয় কোন সন্ধান পাওয়া যায়নি। নাহারখিল গ্রামের রুপালী ব্রিক ফিল্ড দাখলেরও অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী এই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণে কাজ করলেও নিয়ন্ত্রণে আনতে না পারার অভিযোগ রয়েছে।
থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, এলাকায় সন্ত্রাসী গ্রেফতার ও সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ইতি মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply