1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

গোমস্তাপুর ইউএনওকে বিভিন্ন সংগঠনের বিদায় সংবর্ধনা 

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৯২ Time View

 

মোঃ সামিরুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যাকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিভিন্ন সংগঠন।গত মঙ্গলবার রাত ও বুধবার তাকে এ সংবর্ধনা দেয়া হয়।মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

 

 

বক্তব্য রাখেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাসুম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম ও আলাউদ্দিন পারভেজসহ অন্যরা।

 

 

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় রহনপুরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম।বুধবার গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

বুধবার বিকালে গোমস্তাপুর উপজেলা সম্মিলিত সাংবাদিক ফোরাম গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব, রহনপুর রিপোর্টাস ক্লাব, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব ও গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের পক্ষ থেকে সন্ধ্যায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রসঙ্গত: তিনি সম্প্রতি বগুড়ার আদমদিঘী উপজেলায় বদলি হয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই