1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দিনাজপুরের ফুলবাড়ীতে চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামালসহ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৬৬ Time View

 

মো. ফয়জার রহমান, দিনাজপুরঃ

আজ (৯ মে) ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকের ০৬টি ব্যাটারী, ০১টি মোটর, ০১টি চার্জার, ০২টি কন্ট্রেলার, ০১টি লোহার শকাপ, ০১টি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করে ।

 

 

গ্রেফতারকৃতরা হলেন (১) ফুলবাড়াী পৌরসভার ৬নং ওয়ার্ডের তেতুলিয়া গ্রামের আবুল কালামের পুত্র কাশেম পাপ্পু (৩০), (২) পৌরসভার কাটাবাড়ী গ্রামের রাসেল (৩৫), (৩) বারোকোনা গ্রামের জবেদুলের পুত্র সেলিম (৩১), (৪) তেতুলিয়াড়া গ্রামের আমিনুল এর পুত্র রফিকুল ইসলাম (২৬) (৫) নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর এর পুত্র সামিউল আলম রতন (৪২)।

 

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  একেএম খন্দকার মহিব্বুল বলেন, গত ০৪ মে ২০২৫ তারিখে ফুলবাড়ী থানার কাটাবাড়ী বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ০৯ মে শুক্রবার দিনভর অভিযান করে ০৫ জন অটোরিক্সা চোরচক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। দিনাজপুর ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এছাড়াও ফুলবাড়ী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশিসহ অপরাধনির্মূলে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই