1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৬২ Time View

 

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জঃ

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

 

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গত ৯ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে কালীগঞ্জ থানার ৮(২)২৫ নং মামলায় নাগরী ইউনিয়নের গাড়ালিয়া গ্রামের সোলাইমান মৃধা ও গলান গ্রামের সাইফুল ইসলাম, গত ১৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে কালীগঞ্জ থানার ১৬(২)২৫ নং মামলায় কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সী, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোসলেহ উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহ জালাল ভূইয়া, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. গোলজার হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আল-আমিন ভূইয়া, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খন্দকার এবং গত ২১ আগষ্ট ২০২৪ তারিখে কালীগঞ্জ থানার ৪(৮)২৪ নং মামলায় মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে আটক করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

 

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই