
মো নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জঃ
লোকজ বাউল সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাত পৌনে ১২টায় রাজধানী ধানমন্ডির স্টার কাবাবের পেছনের এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছেন তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার নামে চলা এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে নিবাচন করে মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি।
নির্বাচনে পরাজয়ের পর মমতাজ বেগম নিজ এলাকায় খুব কমই আসতেন। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তুলনামূলকভাবে কম উপস্থিতি ছিল।
Leave a Reply