1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ও ব্যাটালিয়ন সদর, র‌্যাব-০১ উত্তরা, ঢাকা এর যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৮৩ Time View

 

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় ভিকটিমের ছোট ভাইয়ের দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ০৫ মে ২০২৫ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ধানাধীন রামভদ্রপুর সাকিনস্থ আসামী মোঃ আঃ ছালাম দুলাল এর বিভিন্ন প্রজাতির গাছের বাগানে বাদীর বোন বুদ্ধি প্রতিবন্ধী, ভিকটিম লাকড়ি সংগ্রহ করাকালীন সময়ে আসামী মোঃ আঃ ছালাম দুলাল (৬২) ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখঃ ০৮/০৫/২০২৫ খ্রি. ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০)। মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেন।

 

 

 

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও ব্যাটালিয়ন সদর, র‌্যাব-০১, উত্তরা, ঢাকা‘র যৌথ আভিযানিক দল ২৫ মে ২০২৫ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটে ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন ‘‘সামসুল হক মাদ্রাসা” এর সামনে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামী মোঃ আঃ ছালাম দুলাল (৬২), পিতা- মৃত আঃ ছাত্তার মাস্টার, সাং- রামভদ্রপুর, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

 

 

গ্রেফতারকৃত আসামীকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই