1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

প্রতিটি যুবক হোক আত্মনির্ভরশীল– চট্টগ্রামের ডিসি ফরিদা খানম

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৭৫ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

‘ঘুমিয়ে স্বপ্ন না দেখে স্বপ্ন বাস্তবায়নে যুবকদের নিরলসভাবে কাজ করতে হবে। আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য। সময় যেমন সামনের দিকে এগিয়ে যায়, তেমনি সময়ের গতির সাথে সবাইকে অগ্রসর হতে হবে। তাহলে কেউ পিছিয়ে থাকবে না।’

 

 

২৬ মে সোমবার দুপুরে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ‘যুব কর্ণার-২’ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম যুবকদের উদ্দেশ্যে করে এসব কথা বলেন।

 

 

 

নারীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘নারীদেরকে একটা সময় অনেকে বোঝা মনে করলেও তারা এখন দেশের সম্পদ। তারা পুরুষ তান্ত্রিক সমাজে পড়াশোনা করে নেতৃত্ব দিচ্ছে। তাই সকল নারীকেও আত্মনির্ভরশীল হতে হবে।’

 

 

 

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম প্রমুখ। এসময় যুব উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য প্রদান করেন তাছলিমা আক্তার প্রমী।

 

 

 

জেলা প্রশাসক ফরিদা খানম আরো বলেন, ‘সরকার তরুণ সমাজের ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নেওয়া নানা উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। আমরা চাই, মিরসরাইয়ের প্রতিটি নাগরিক, বিশেষ করে যুবসমাজ, দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হোক এবং দেশের উন্নয়নে ভ‚মিকা রাখুক।’

 

 

 

দুপুরে মিরসরাই সদরে নব-নির্মিত পুলিশ বক্স ও যাত্রী ছাউনি এবং মিরসরাই সদরে আব্দুল লতিফ সড়কের কালভার্ট উদ্বোধন করেন। বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজ সেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার, চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে অসহায় নারীদের মাঝে ৬টি সেলাই মেশিন এবং ৫টি স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়।

 

 

 

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ‘মিরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রায়’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ডিসি, ইউএনও, এসিল্যান্ড- সবাই আপনাদের সেবক। আপনাদের কল্যাণ কাজ করাই আমাদের দায়িত্ব। ভূমি অফিসে কেউ যাতে হয়রানী না হয়। সেবা নিতে এসে কেউ হয়রানীর শিকার হলে আমাকে লিখিতভাবে জানাতে বলেন

 

 

 

আসন্ন কোরবানী প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারী ভাবে চামড়া ব্যবসায়ীদের ও মাদরাসায় লবণ সরবরাহ করা হবে। আপনারা কেউ চামড়া নষ্ট করবেন। উপযুক্ত দাম দিয়ে চামড়া কেনা হবে এই বছর।’

 

 

 

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের প্রশংসা করে বলেন, ‘আপনারা আমার একজন কর্মকর্তার নামে এমন প্রশংসা করছেন দেখে খুবই ভালো লাগছে। মাহফুজা জেরিন খুবই ভালো ও দক্ষ উপজেলা নির্বাহী অফিসার।’

 

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিত মোদকের যৌথ সঞ্চালনায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই