1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দিনাজপুরের বীরগঞ্জে রাতের আধারে কৃষকের ধান কেটে নিল দুর্বৃত্তরা

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৭৫ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাতের আধারে ৭ বিঘা জমিতে রোপিত ধান ক্ষেতের কিছু অংশের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

 

 

২৭ মে মঙ্গলবার বীরগঞ্জ থানার অভিযোগের মাধ্যমে জানা যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের রতিনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোঃ পতিফুল ইসলাম, তিনি মৃত মজির উদ্দিন শাহ এর ছেলে।

 

 

ভুক্তভোগী কৃষক পতিফুল ইসলামের থানায় অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার ২৩ মে দিবাগত রাতে আমাকে না জানিয়ে জমির ধান কেটে নিয়ে গেছে। অপরিপক্ক ধান গুলো একই গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। পরে সুরেন্দ্রনাথ এর মাধ্যমে জানতে পারি হারভেস্টর মেশিন নিয়ে গেছেন জহিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন ধান কাটা স্বীকার করলেও আমাকে গালি গালাজ সহ মারপিট করে, শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি দেয়। পরে গ্রামবাসীর সহায়তায় উদ্ধার হয়ে প্রাথমিক চিকিৎসা নিই। ধান কেটে বাড়িতে যেতে দিবে না তাই আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমার ক্ষতি করে, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আমি এ মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

 

 

অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

 

 

 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই