1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সাতকানিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রায় ১২ লাখ টাকার মাদক

  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৭১ Time View

 

মোরশেদুল আলম, চট্টগ্রামঃ

যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে উদ্ধার ৩৯০০ পিস ইয়াবা, আটক নুরুন্নাহার। ঘরে মিলল একাধিক এনআইডি ও জন্ম সনদও।

 

 

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে শনিবার (৩১ মে) নুরুন্নাহার বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এসময় নুরুন্নাহারকে হাতেনাতে আটক করা হয়।

 

 

 

জব্দকৃত সামগ্রীঃ
৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড, ৭টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ১৫টি জন্ম নিবন্ধন সনদ, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও কৃষি ব্যাংকের ২টি চেকবুক।

 

 

 

গ্রেপ্তারকৃতের পরিচয়ঃ
নুরুন্নাহার বেগম মূলত কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ার ওই ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছিলেন।

 

 

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে শীঘ্রই আদালতে সোপর্দ করা হবে।

 

 

 

তিনি আরও উল্লেখ করেন, একাধিক এনআইডি ও জন্ম সনদ উদ্ধার হওয়ায় তার অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সম্ভাবনা নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে।

 

 

 

গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, নুরুন্নাহার মাদক নেটওয়ার্কের সাথে জড়িত বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করা হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই