
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে দোয়া চেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলায়েত হোসেন বেলাল। আসন্ন আগামী পৌরসভা নির্বাচনে ফতেহপুর, ত্রিঘরিয়া, মির্জাপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সকলের কাছে দোয়া চেয়ে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন, মতবিনিময় কালে সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চান তিনি, এবং আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যানার, ফেস্টুন, মিডিয়া ও অনলাইন ভিত্তিক নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
বেলায়েত হোসেন বেলাল চাটখিল পৌরসভার ফতেহপুরের বাসিন্দা ও ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি। বেলায়েত হোসেন বেলাল চাটখিল উপজেলা বিএনপি
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে জনপ্রিয় একজন মুখ, তিনি বলেন,
পৌরসভার ১নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং আমি আমার ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply