1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নড়াইলের শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ ৫ জন গ্রেফতার 

  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৪০ Time View

 

মো. রাসেল শেখ, নড়াইলঃ
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত (৪৮) সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ৯ জুন দুপুরে নড়াইল সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের সদস্যরা।

 

 

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:

(১) মাগুরা সদরের রেরইল পলিতা গ্রামের নুরুল ইসলাম মাষ্টারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত।
(২)খায়রুল ইসলামের ছেলে রিপন মাহমুদ (৩৬)।
(৩) কিব্রাজ মোল্যার ছেলে শাহারিয়া ইসলাম জয় (১৯)।
(৪) বাটাজোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৪৮)।
(৫) নুরুল মোল্যার ছেলে তকুব্বার মোল্যা (৪০)।

 

 

জানা যায় যে, সোমবার সকালে মাগুরা থেকে মনির ডাকাত ও তার সহযোগীরা নড়াইল সদর এলাকায় প্রবেশ করলে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে দুপুরে সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

 

এ সময় মনির ডাকাতের দেহ তল্লাশি করে একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। মনির ডাকাতের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত দেড় ডজন স্পর্শকাতর মামলা রয়েছে। সর্বশেষ ২০২১ সালের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হলেও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল।

 

 

বিকালে মনির ডাকাতসহ গ্রেফতারকৃত পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, মাগুরায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মনিরসহ পাঁচজনকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই