1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ময়মনসিংহে বাস উল্টে হেলপারের মৃত্যু, ১০ যাএী আহত

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৮৩ Time View

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় হেলপার মঞ্জুরুল হাসান (৪১) নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ১১ জুন ২০২৫ সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায়। নিহত মঞ্জুরুল শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা এবং তিনি ‘জুনায়েদ এক্সপ্রেস’ বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

 

 

প্রাথমিক তদন্তে জানা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। চায়না মোড় এলাকার গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায় এবং ভেঙে উল্টে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই হেলপার মঞ্জুরুল হাসান প্রাণ হারান। এছাড়াও, দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রীকে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বাসচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই