1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অপহৃত বালু ব্যবসায়ীকে উদ্ধার 

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৮৭ Time View

 

 

মোরশেদুল আলম, সাতকানিয়াঃ
যৌথবাহিনীর রাতভর অভিযানের ফলশ্রুতিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে অপহৃত বালু ব্যবসায়ী জহির উদ্দিন মিন্টু (৫২) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সুইস গেট এলাকায় তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

 

 

জানা গেছে, গত বুধবার মাগরিবের নামাজ শেষে নিজ বাড়ি থেকে বের হলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। রাত আনুমানিক ১০টায় অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় পরিবার স্থানীয় থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ জানায়।

 

 

সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ আহমেদ ঘটনার তাৎক্ষণিকতা তুলে ধরে বলেন, “মুক্তিপণের খবর পেয়েই পুলিশের সঙ্গে যৌথ অভিযান শুরু করা হয়। অপহরণকারীরা ভিকটিমকে হত্যার হুমকি দিলেও সারারাত সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি চালিয়ে ভোররাতে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।”

 

 

 

সাতকানিয়া থানার তদন্ত কর্মকর্তা সুদীপ্ত রেজা জয়ন্ত নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযানের চাপে অপহরণকারীরা মিন্টুকে রেখে পালিয়ে যায়। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

 

জহির উদ্দিন মিন্টু সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার বাসিন্দা। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ-সেনা যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই