1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সুনামগঞ্জের দিরাইয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৮২ Time View

 

 

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জঃ
শিক্ষা, ঐক্য, মুক্তি  ২৪-এর গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দিরাই উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

১২জুন বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রাঙ্গনে বিকাল ৩টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত সভায় অংশগ্রহণ করেন দিরাই উপজেলার প্রতিনিধি ও সুনামগঞ্জ জেলার গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। আলোচনা সভায় ছাত্র সমাজের অধিকার, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী। মিজানুর রহমানের সঞ্চালনায় তানভির চৌধুরী বলেন, শিক্ষার মাধ্যমে নতুন রাজনীতিক বন্দোবস্ত এবং জাতিকে একটি উন্নত জাতিতে পরিণত করাই আমাদের ছাত্র সমাজের লক্ষ্য হওয়া উচিত। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

 

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার প্রতিনিধি এন ডি ওসমান গনি, রেদোওয়ান হক নিহাল, মিজান, সাব্বির এবং দিরাই উপজেলার প্রতিনিধি সেজু মিয়া, আফাজ উদ্দিন প্রমূখ।

 

 

এই মতবিনিময় সভা নতুন প্রজন্মের ছাত্র সমাজের মধ্যে ঐক্য, নেতৃত্ব ও সংগ্রামের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই