1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে কলম ও কোর্ট ফাইল বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৯৮ Time View

 

আনোয়ার হোসেন, গলাচিপাঃ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর এর নির্দেশনায় পটুয়াখালীর গলাচিপায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে কলম ও কোর্ট ফাইল বিতরণ করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রেও এ কার্যক্রম বিস্তৃত করা হয়। বিতরণ কার্যক্রমে পরীক্ষার্থীদের মাঝে কলম, কোর্ট ফাইল ছাড়াও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক তৌহিদ ইমরান, সরকারি কলেজ শাখাসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ বলেন “অর্থনৈতিক বা পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে না। তাই তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

 

 

এক শুভেচ্ছা বার্তায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, “তোমরা মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নাও। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হও এই প্রত্যাশা রাখি।”

 

 

ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সহায়তায় অগ্রণী ভূমিকা রাখতে সংগঠনটি বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই