1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

গলাচিপার গোলখালী ও আমখোলা ইউনিয়নে মসজিদ-মন্দির পরিদর্শনে গণ অধিকার পরিষদ, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা

  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৬ Time View

 

 

মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ও আমখোলা ইউনিয়নের একাধিক মসজিদ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে তিন লক্ষ টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক ডাকসু ভিপি মোহাম্মদ নুরুল হক নুর।

 

 

দিনব্যাপী পরিদর্শনকালে ধর্মীয় সম্প্রীতি, সংস্কার ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নুরুল হক নুর।

 

 

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদের নেতা তাওহিদ, ইমরান ও সংগঠনের সাধারণ সম্পাদক।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রুবেল হোসেন, আমখোলা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. এনদাত মিয়া এবং আমখোলা ও গোলখালী ইউনিয়নের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

 

 

নেতারা জানান, “এই অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং এটি সমাজে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করুক।”

 

 

স্থানীয় বাসিন্দারা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সহানুভূতিশীল ও মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং গণ অধিকার পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই