1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

৩ আগষ্ট ঢাকার শাহবাগে ছাত্রদলের সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম-ঢাকা রুটে ১জোড়া বিশেষ ট্রেন চালু

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৩৪ Time View

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

আগামী ৩ আগস্ট ২০২৫ তারিখে ঢাকার শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-ঢাকা রুটে একজোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।

 

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে জারি করা এক জরুরি তারবার্তায় জানানো হয়, ছাত্রদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ রেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেনের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা পৌঁছাবে, এবং ৩ আগস্ট সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ছেড়ে ৪ আগস্ট রাত ১টায় পুনরায় চট্টগ্রামে পৌঁছাবে।

 

সরকারি নিয়ম অনুযায়ী, ট্রেন ব্যবহারের জন্য নির্ধারিত ভাড়া ও আনুষঙ্গিক চার্জ অগ্রিম পরিশোধ করে এবং রেলওয়ের সব বিধি-বিধান অনুসরণ করে ছাত্রদল এই বিশেষ ট্রেন ভাড়া নিচ্ছে। এর আগে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যেমন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, হেফাজতে ইসলামসহ অন্যান্য দল তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ ট্রেন ভাড়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সমাবেশে যোগ দিয়েছে।

 

এই প্রক্রিয়ায় রেলওয়ের নিয়ম অনুযায়ী স্বচ্ছভাবে পরিচালিত হয়, এবং যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ প্রসঙ্গে ছাত্রদল নেতা সাব্বির আহমেদ বলেন, “ঢাকার সমাবেশে চট্টগ্রাম থেকে হাজারো নেতাকর্মী যেন নিরাপদে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে রেলওয়ের কাছে বিশেষ ট্রেনের আবেদন করি। আমরা নিয়মমাফিক ভাড়া ও শর্ত মেনে ট্রেন দুটি ভাড়া নিয়েছি। রেল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

 

এটি শুধুমাত্র ছাত্রদলের একটি সাংগঠনিক সাফল্য নয়, বরং গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই